আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

একজন মহানুভব শহীদুলের গল্প

আরো খবর

বিপ্লব খান:  

নারায়ণগঞ্জ জেলার কর্মরত ট্রাফিক বিভাগের এক পরিচিত মুখ রেকার অপারেটর শহিদুল (রনজু) তালুকদার। তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন মানুষের সেবার জন্য। নিজের উপার্জিত টাকা দিয়েও সাধারণ খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। গত বুধবার (৮ জুন) চোখে পড়ে তার মহানুভব একটি কাজের দৃশ্য। ভর দুপুরে অসহায় এক রিকশা চালককে আর্থিক সহযোগিতা করলেন তিনি। রিকশা চালক করিম মোল্লা জানান, সকাল থেকে কোনো উপার্জন হচ্ছিল না। দুপুরে কড়া রোদে বেশি কাজ তিনি করতে পারেন না। ক্লান্ত হয়ে রাস্তার পাশে বসে ছিলেন রিকশা নিয়ে। এ সময় ট্রাফিক বিভাগের রেকার অপারেটর শহিদুল (রনজু) তার কথা শুনে তাকে কিছু টাকা দেন। এর আগেও তিনি অনেককে অর্থিক সহযোগিতা করেছেন। এ ছাড়াও শহিদুল সময় সুযোগ পেলেই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। আজ (৯জুন) শুক্রবার দৈনিক আলোকিত প্রতিদিনকে শহিদুল বলেন, আমি একটি সম্মানিত পেশায় আছি আমি জনগণের বন্ধু। আমি যতদিন এই পেশায় থাকবো আইনের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে জনগণের জন্য কাজ করে যাবো, আমার সাধারণ জনগণের পাশে আছি থাকবো। জনগণই আমাদের প্রকৃত বন্ধু সারাজীবন এভাবেই জনগণের পাশে দাঁড়িয়ে সেবা করতে পারি সবাই দোয়া করবেন।

আলোকিত প্রতিদিন/ জুন ২৩/ এসবি

- Advertisement -
- Advertisement -