লংগদু , প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদু উপজেলা বিভিন্ন ইউনিয়ন পরিষদের চৌকিদার ও দফাদার (গ্রাম পুলিশ) এর প্যারেড লংগদু থানায় অনুষ্ঠিত হয়েছে ৷ ৬ জুন ২০২৩ মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলার পুলিশ সুপার, জনাব মীর আবু তৌহিদ, বিপিএম(বার) এর দিক নির্দেশনা সমূহ যথাযথ ভাবে পালনের লক্ষ্যে সিনিয়র সহকারী পুলিশ সুপার, বাঘাইছড়ি সার্কেল লংগদু, জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল চৌধুরী, ও অফিসার ইনচার্জ লংগদু থানা, জনাব মোহাম্মদ ইকবাল উদ্দিন, এর উপস্থিতে লংগদু থানা কম্পাউন্ডে ‘‘চৌকিদার ও দফাদার’’ প্যারেড অনুষ্ঠিত হয়। উক্ত প্যারেডে বাঘাইছড়ি সার্কেল লংগদু এবং অফিসার ইনচার্জ লংগদু চৌকিদারদের দ্বায়িত্ব-কর্তব্য নিয়ে উন্মুক্ত ভাবে গুরুত্বপূর্ণ বিষয় ভিত্তিক আলোচনা করেন এবং তাহাদের উপর অর্পিত সকল দাযিত্ব যথাযথ ও সঠিকভাবে পালনের জন্য দিক নির্দেশনা প্রদান করেন।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

