আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সার্ভার জটিলতায় আখাউড়া ইমিগ্রেশনের কার্যক্রম ব্যাহত

আরো খবর

মোঃ নিশাদুল ইসলাম:

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশনে সার্ভার জটিলতায় ৬ ঘন্টা ইমিগ্রেশন কার্যক্রম ব্যাহত হয়েছে। এ সময় ভারত -বাংলাদেশের  যাত্রী পারাপার বন্ধ হয়ে পড়ে । এতে তীব্র গরমে সীমাহিন দুর্ভোগে পড়ে প্রায় সাড়ে তিনশোর মতো  যাত্রী। বৃহস্পতিবার  সকাল ৬ টা থেকে হঠাৎ করে সার্ভারে জটিলতা দেখা দেয়ায় বন্ধ হয়ে পড়েছিল ইমিগ্রেশন এর কার্যক্রম। পরে বেলা সাড়ে ১২ টার দিকে সার্ভারের কার্যক্রম স্বাভাবিক হওয়ার পর পুনরায় যাত্রী পারাপার শুরু হয়।  ইমিগ্রেশন সূত্র জানায়, সকাল ছয়টায় ইমিগ্রেশন কার্যক্রম শুরু হওয়ার পাঁচ মিনিটি পর থেকে সার্ভার জটিলতা দেখা দেয়। এতে বাংলাদেশ থেকে ভারতগামী যাত্রীরা  এবং  ভারত থেকে আসা বাংলাদেশী যাত্রীরা সার্ভার জটিলতায় আটকা পড়েন । এ ব্যাপারে জেলা পুলিশ সুপার মোঃ শাখাওয়াত হোসেন জানান, সার্ভারের কার্যক্রমটি ঢাকা থেকে নিয়ন্ত্রিত হয়ে থাকে। সমস্যার বিষয়টি উধ্বর্তন কৃর্তপক্ষকে জানানো হলে সমস্যা সমাধানের পর দুপুর সাড়ে ১২টার পর ফের ইমিগ্রেশনের কার্যক্রম স্বাভাবিক হয়। বর্তমানে দু’ দেশের যাত্রী পারাপার আগের মতোই  স্বাভাবিক রয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৮ জুন -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -