আজ বুধবার, ১৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সুন্দরগঞ্জে ৯৬ পিস ইয়াবাসহ এক জন গ্রেফতার 

আরো খবর

প্রতিনিধি,গাইবান্ধা: 
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে র‌্যাব। এসময় হাসান আলী ওরফে কসাই (৩২) নামের মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। গত ১ জুন বৃহস্পতিবার রাতে র‌্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গ্রেফতার হাসান কসাই সুন্দরগঞ্জ উপজেলার ছাপরহাটির মৌলভী গ্রামের মৃত মছির কসাইয়ের ছেলে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার সংবাদের ভিত্তিতে উপজেলার ধর্মপুর বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইয়াবা ট্যাবলেট বিক্রির প্রস্ততিকালে হাসান কসাইকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়েছে। র‌্যাব ১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞেসাবাদে ধৃত হাসান তার মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার স্বীকার করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০২ জুন -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -