আজ শুক্রবার, ২০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

লংগদু উপজেলায় মাধ্যমিক শিক্ষা অফিসের  SEDP প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

আরো খবর

 প্রতিনিধি, লংগদু 

রাঙামাটি পার্বত্য জেলার লংগদু  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রজেক্ট (SEDP) প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে উপজেলার মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও ম্যানেজিং কমিটির  সমন্বয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ৩১ মে ২০২৩ খ্রি.  রোজ বুধবার সকালে ১০ ঘটিকায় উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের উদ্যোগে  পারফরমেন্স বেজড গ্র্যান্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন শীর্ষক স্কিমের আওতায় উপজেলা পর্যায়ে একদিনর ওয়ার্কশপ  অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন, মোঃ আকিব ওসমান,  উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) লংগদু। উপজেলা পরিষদ পাবলিক লাইব্রেরি হলরুমে বুধবার সকাল ১০ ঘটিকায় এ কর্মশালায় উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ শওকত আকবর  এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, মোঃ আব্দুল বারেক সরকার, চেয়ারম্যান, উপজেলা পরিষদ  লংগদু,   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ মাকসুদুর রহমান,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লংগদু , উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব মোঃ সিরাজুল ইসলাম চৌধুরী ঝান্টু  উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জনাবা আনোয়ারা বেগম,  সাবেক উপজেলা  চেয়ারম্যান  জনাব মোঃ তোফাজ্জল হোসেন, লংগদু সরকারি মডেল ডিগ্রি কলেজের  অধ্যক্ষ (ভাঃ) মোঃ  আজগর আলী, করল্যাছড়ি রমিদ সরকার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির  সভাপতি  মোঃ জিয়াউর রহমান প্রমুখ্য।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব আকিব ওসমান বলেন, একটি জাতির উন্নতির প্রধান নিয়মক হচ্ছে শিক্ষা। আমাদের দেশের বৃহৎ জনশক্তিকে বৈশ্বিক নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা লালন করে আমাদের সন্তানদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব নিতে হবে। বঙ্গবন্ধু চেয়েছিলেন সোনার বাংলা গড়তে। তার সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। ডিজিটাল বাংলাদেশ থেকে আজকে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছি আমরা। শেখ হাসিনা সেই স্বপ্নের প্রধান কারিগর। আগামী ৪১ সালের মধ্যে উন্নত ও শক্তিশালী বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -