আজ মঙ্গলবার, ১০ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

কবি অমৃতা চট্টোপাধ্যায়ের কবিতা : সহজ

আরো খবর

সহজ
অমৃতা চট্টোপাধ্যায়

 

সহজ হয়ে সামনে দাঁড়াও
কিনতু সহজ কি হওয়া যায়
সহজ তোমার সহজ আমারও
তবু সহজ কিছু নেই
ওটা হলেই মনে থাকবেনা
ফুলের বেড়ে ওঠা পাখির শব্দ
দুই – ই আলাদা
একটা চড়াই আর একটা চড়াই এর থেকে
আলাদা ভাবেই ডানা ঝাপটায়

তুমি কি দেখেছ?
ওই সহজটুকু আসলে আমরা কেউই সহজ দেখিনা
যা দেখি সহজের মতো কিছু একটা!

 

আলোকিত প্রতিদিন // রহখ

- Advertisement -
- Advertisement -