প্রতিনিধি,সাতক্ষীরা:
সাতক্ষীরা কালিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশকারীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। ২৯ মে সোমবার বেলা ১১ টায় উপজেলার সাব্ রেজিঃ অফিস সংলগ্ন সড়কে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মোঃ আজাহার আলী। এ সময় রাইসুল ইসলাম (৪৫) এর নিকট থেকে বাগদা চিংড়িতে অপদ্রব্য পুশ কৃত ৯০ কেজি মাছ জব্দ করা হয়। পাশাপাশি তাকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ মাসের কারাদন্ড প্রদান করা হয়। রাইসুল ইসলাম কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজার গ্রামের খোকন শেখের ছেলে। এদিকে জব্দকৃত ৯০ কেজি চিংড়ি মাছ থেকে ৬০ কেজি স্থানীয়দের দাবীর প্রেক্ষিতে এতিমখানায় দেওয়া হয় এবং অবশিষ্ট ৩০ কেজি চিংড়ি মাছ বিনষ্ট করা হয়।
আলোকিত প্রতিদিন/ ২৯ মে -২০২৩/মওম
- Advertisement -

