আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় যাত্রীবেশে ছিনতাই করার সময় দুই ছিনতাইকারী গ্রেফতার 

আরো খবর

প্রতিনিধি,কুমিল্লা:
কুমিল্লায় যাত্রীবেশে বাসে উঠে ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় দুই যুবককে আটক করেছে দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা দাউদকান্দির রাবেয়া ফিলিং স্টেশনের সামনে থেকে তাদের আটক করা হয়। আটককৃত দুই ছিনতাইকারী হলেন-মোহাম্মদ রুবেল (২৭) এবং মোহাম্মদ আলামিন (৩১)। এসময় সঙ্গে থাকা মোহাম্মদ শিশির (৩৫) নামে আরেক ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এ তথ্য ২৯ মে সোমবার সকালে কুমিল্লা রিজিয়নের হাইওয়ে পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ গণমাধ্যমেকে নিশ্চিত করেছেন। তিনি জানান, রবিবার রাতে ঢাকা থেকে কুমিল্লার হোমনা উপজেলাগামী একটি বাসে মদনপুর থেকে যাত্রীবেশে তিন যুবক ওঠেন। এক পর্যায়ে তারা বাসের চালক, হেলপার এবং সুপারভাইজারকে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করে ৩০ হাজার টাকা ছিনিয়ে নেন। পরে ভবেরচর এলাকায় নেমে যেতে চাইলে বাসের যাত্রীরা রুবেল এবং আলামিনকে আটক করেন। এসময় শিশির গাড়ি থেকে নেমে পালিয়ে যান। এসপি রহমত উল্লাহ বলেন, পরে ৯৯৯- এ ফোন পেয়ে দাউদকান্দি হাইওয়ে থানার টহল দল রাবেয়া ফিলিং স্টেশনের সামনে বাসটি থামিয়ে ওই দুইজনকে আটক করে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নিতে তাদেরকে দাউদকান্দি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ২৯ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -