আজ শনিবার, ২১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৪ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মধ্যরাতে লংগদু উপজেলার মাইনীমুখ বাজারে আগুন ৯টি দোকান পুড়ে ছাই

আরো খবর

 এরশাদ আলী

রাঙ্গামাটির লংগদু উপজেলায় মাইনীমুখ বাজারে রাত ৩ টায় আগুন লেগে ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

২৬ মে ২০২৩ শুক্রবার দিবাগত রাত আনুমানিক  ৩ ঘটিকার সময় বাজারের মাঝামাঝি একটি দোকান থেকে আগুনের সুত্রপাত হয় বলে জানাগেছে।ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে।আগুন লাগার সাথে সাথে লংগদু উপজেলার ফায়ারর সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ, রেড ক্রিসেন্ট এবং সাধারণ জনসাধারণ আগুন নিয়ন্ত্রনে কাজ করেছে, প্রায় ৪০ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনেন।আগুনে প্রায় ২ কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান মাইনীমুখ বাজার কমিটির সাধারণ সম্পাদ মোঃ শাখাওয়াত হোসেন সোহেল।  তিনি বলেন কিভাবে আগুনের সুত্রপাত হয়েছে এখনো পরিস্কার ভাবে  বলা যাচ্ছেনা বিস্তারিত তদন্ত সাপেক্ষে বলা যাবে। লংগদু ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ মোঃ সেলিম বলেন, আগুনের খবর পেয়ে সাথে সাথে আমরা ফায়ার ফাইটারদের নিয়ে কাজ শুরু করি, প্রায় ৪০ থেকে ৫০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে  আনতে সক্ষম হই। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে, তবে তদন্ত স্বাপেক্ষে বলা যাবে কি ভাবে আগুনের সুত্রপাত।

আলোকিত প্রতিদিন/এপি

- Advertisement -
- Advertisement -