আজ , ।   

আড়াইহাজারে কৃষকের ৪টি গরু চুরি

আরো খবর

প্রতিনিধি,আড়াইহাজার(নারায়ণগঞ্জ):

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কৃষকের গোয়াল থেকে ৪টি গরু চুরির ঘটনা
ঘটেছে। সোমবার দিবাগত রাতে উপজেলার সদর পৌরসভার ঝাউগড়া গ্ৰামের মৃত
টোনাই এর ছেলে নাসির উদ্দিনের গোয়াল থেকে এ গরু চুরির ঘটনা ঘটে। নাসির
উদ্দিন জানান, রাতে গরুর গোয়াল ঘরে তালা দিয়ে বসত ঘরে গিয়ে শূয়ে
পরেন তিনি। ভোররাতে গিয়ে দেখেন গোয়াল ঘরের দরজার তালা ভেঙে ৪টি গরু
নিয়ে গেছেন অজ্ঞাত চোরেরা। গরুগুলো আগামী কোরবানীর ঈদে বিক্রির জন্য
নাসির উদ্দিন মোটাতাজাকরণ করছিলেন। চুরি যাওয়া  ৪টি গরুর মূল্য প্রায় ছয়
লক্ষ টাকা বলে তিনি জানান। এ চুরির ঘটনায় মালিক সর্বশান্ত হয়ে গেছেন। এ
সমস্ত চুরির ঘটনা কমাতে পুলিশের রাতের টহল বারানোর দাবি জানান এলাকাবাসী।
এ ঘটনার বিষয়ে  আড়াইহাজার থানা পুলিশ জানার পর ঘটনাস্থল পরিদর্শন
করেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৬ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -