আজ রবিবার, ২২ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৫ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

চট্টগ্রাম নগরীর বাসাবাড়িতে গ্যাসের তীব্র সংকট

আরো খবর

আব্দুল সাত্তার টিটু: 
চট্টগ্রামে বসতবাড়িতে গ্যাস সংকট তীব্র আকার ধারণ করেছে, বন্ধ রয়েছে গ্যাসের চুলা ফলে ভোগান্তি বেড়েছে কয়েক গুণ। সকাল থেকেই জ্বলছে না চুলা চট্টগ্রামের সব বসতবাড়ির অবস্থা এমন। ঘুম থেকে উঠে রান্না করতে গিয়ে বিপাকে পড়েছেন অনেকেই। তাসলিমা আক্তার নামের এক গৃহিণী বলেন, সকালে ঘুম থেকে উঠে বাচ্চাদের খাবার রান্না করতে গিয়ে দেখি গ্যাসের চুলায় গ্যাস নেই, বিকল্প হিসেবে খাবার হোটেলে গিয়ে দেখি ক্রেতাদের দীর্ঘ লাইন, তাও আবার খাবারের মূল্য কয়েক গুণ বেশি। হোটেলে খেতে আসা এক ক্রেতার জানান, সকাল থেকে গ্যাসের চুলায় গ্যাস নেই। দোকানে এসে দেখি অনেক ভিড়। খাবারের দাম আগের তুলনায় একটু বেশি,তাও খেয়ে একটু স্বস্তি বোধ করছি।
চট্টগ্রাম মহানগরীতে কিছু জায়গায় গ্যাসের চুলায় গ্যাস পাওয়া গেলেও তা দিয়ে রান্না করতে সময় লেগে যাচ্ছে বেশ কয়েক ঘন্টা। এলপিজি গ্যাসের সিলিন্ডার কিনতে ক্রেতাদের দীর্ঘ লাইনের সারি ছিল চোখে পড়ার মতো। অনেকে আবার মাটির চুলায় রান্না করে নিয়েছেন।
সিএনজি গ্যাস স্টেশনে গ্যাস সরবরাহ না থাকায় চালকদের মধ্যে ছিল অসহায়ত্ব। চট্টগ্রাম মহানগরী কোতোয়ালি, হালিশহর, পাচালাইশ, দামপাড়া,নতুন ব্রিজ এলাকায় ফিলিং স্টেশনে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। স্টেশন গুলোতে গণপরিবহনের লাইনের দীর্ঘ সারি ছিল চোখে পড়ার মতো। গ্যাস নিতে আসা সিএনজি চালক নাসির বলেন, ভোর থেকে অপেক্ষা করছি গ্যাসের জন্য কিন্তু এখনো গ্যাস আসার কোন সম্ভাবনা দেখছি না। ভাড়া না মারলে পরিবারের সদস্যদের না খেয়ে থাকতে হবে। এমনিতে রাস্তায় মানুষের মাঝে ঘূর্ণিঝড়ের আতঙ্ক অন্যদিকে গ্যাসের সংকট এক কথায় অসহায় বোধ করছি।
ঘূর্ণিঝড় মোখা’র ক্ষয়ক্ষতি এরাতে মহেশখালীর দুইটি ভাসমান এলএনজি টার্মিনাল স্টেশন বন্ধ রাখায় বাসাবাড়ি এবং ফিলিং স্টেশনে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। শুক্রবার রাত থেকে বন্ধ রয়েছে গ্যাস সরবরাহ এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে নগরবাসীর।
আলোকিত প্রতিদিন/ ১৪ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -