আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

যুবলীগ নেতা হত্যায় দেবিদ্বার উপজেলা চেয়ারম্যানের ভাই মাসুদ গ্রেপ্তার

আরো খবর

নিজস্ব প্রতিনিধি:
কুমিল্লা জেলার  দাউদকান্দি উপজেলায় যুবলীগ নেতা জামাল হোসেন হত্যা মামলায় মো. মাসুদ (৩৫) নামের এক জনকে আটক করা হয়েছে। গত বুধবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের সাহায্যে কুমিল্লা ডিবি পুলিশ তাকে আটক করতে সক্ষম হন। আটককৃত আসামী হলেন  কুমিল্লা উত্তর জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এবং দেবিদ্বার উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদের ছোট ভাই। যুবলীগ নেতা হত্যা মামলায় এ নিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে কুমিল্লার আইন শৃঙ্খলা বাহিনী ।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা (ডিবি) বিভাগের ওসি রাজেস বড়ুয়া। তিনি বলেন, জামাল হত্যাকাণ্ডে মাসুদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তিনি বিদেশে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এমন  গোপন সংবাদ এর ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশের সহায়তায় মাসুদকে গ্রেফতার করেছি। আজ আটককৃত মাসুদকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করা হবে।
গত ৩০ এপ্রিল রাতে কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে জামাল হোসেনকে মসজিদের সামনে গুলি করে হত্যা করে বোরকা পরা তিন সন্ত্রাসী । এ ঘটনায় ২ মে রাতে দাউদকান্দি থানায় ৯ জনের নাম উল্লেখ করে এবং  অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনের নামে খুন হওয়া যুবলীগ নেতা জামালের  স্ত্রী পপি আক্তার মামলা করেন।
ডিবির কর্মকর্তা বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১১ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -