আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির মায়ের কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরো খবর

ইমরুল হাসান:
আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির রত্নগর্ভা মা রহিমা ওয়াদুদের মৃত্যুতে তার রুহের মাগফিরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ মে সোমবার দুপুরে রাজধানীর বনানী কবরস্থানে রহিমা ওয়াদুদের কবর জিয়ারত এবং এরপর এ দোয়া মাহফিলের আয়োজন হয়। এ আয়োজন করেন এনটিআরসিএ কর্তৃক চতুর্থ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ প্রাপ্ত সহকারী মৈলভীগণ।
দোয়া অনুষ্ঠানে আহসান হাবিব, শিফুল ইসলাম, শাহ সুফি, সেলিম আব্দুল মোত্তালেব, আলাউদ্দিনসহ উক্ত সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, রহিমা ওয়াদুদ ছিলেন একজন বরেণ্য শিক্ষক এবং সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব। তার মৃত্যুতে আওয়ামী লীগ পরিবার একজন অতি আপনজনকে হারিয়েছে।
উল্লেখ্য, ৬ মে শনিবার রাজধানীর কলাবাগানস্থ নিজ বাসায় ইন্তেকাল করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির মা রহিমা ওয়াদুদ।
আলোকিত প্রতিদিন/ ০৯ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -