আজ শনিবার, ১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ১৪ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত ৯

আরো খবর

সাইদ হাসান আফরান, গজারিয়া (মুন্সিগঞ্জ):

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জ এর গজারিয়া অংশে শনিবার সন্ধ্যা ৬টায় বাউশিয়া পাখির মোড় এলাকায় ঢাকামুখী পিকাপ এর সাথে একটি স্থানীয় পরিবহন মিনিবাসের সাথে সংঘর্ষে হয় আর এতে আহত হয় ৯ জন।

স্থানীয় সূত্রে জানা যায় চট্টগ্রাম মুখী একটি মিনিবাস বাউশিয়া পাখির মোড় এলাকায় গাড়ী ঘুরাতে গেলে ঢাকামুখী পিকাপটি নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস এর উপর উঠিয়ে দেয়।

এ সময় আহত হয় আব্দুল্লা আরাফাত (২৫) নবি নগর বি-বাড়ীয়া, সুমন (২৭) রংপুর, রাশেদ (৩২)মতলব, সোহাগ (৩০) মদনপুর। আলতাব (৩২) জামির (২৯) নিরব (৩০)আরিফুল (৪০) আমির (৪০)।

এ বিষয়ে গজারিয়া উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগের চিকিৎসক কালবেলাকে বলেন আমাদের এখানে একটি সড়ক দুর্ঘটনার গুরুতর আহত হয়ে রোগী আসে আমরা এদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার করি।

আলোকিত প্রতিনিধি/৬ মে-২০২৩/এসএএইচ

- Advertisement -
- Advertisement -