ইব্রাহিম সবুজ:
শেখ হাসিনার হাত ধরে দেশ এগিয়ে যাচ্ছে। একটি মহল দেশের উন্নয়নকে ব্যাহত করার জন্য অপপ্রচার চালিয়ে অস্থিতিকর পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করছে। তাই চোখ কান খোলা রাখবেন, আমরা শান্তি চাই উন্নয়ন চাই কালকিনিতে এক চা চক্রের অনুষ্ঠানে অংশগ্রহণ করে এমন মন্তব্য করেন
মাদারিপুর ৩ আসনের সংসদ সদস্য কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার এবং প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি। ০৪ মে বৃহস্পতিবার সন্ধ্যা ৬ ঘটিকায় নিজ গ্রামের বাড়ি রমজানপুরে রামেরহাট বাজারে দলীয় নেতাকর্মী সহ সাধারনের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় সহ চা চক্রে অংশগ্রহণ করেন। এ সময় শেখ হাসিনা সরকারের নিজ সংসদীয় আসনের উন্নয়নের চিত্রসহ সমগ্র বাংলাদেশের বর্তমান উন্নয়ন তুলে ধরেন। এছাড়াও তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক সরদার মোঃ লোকমান হোসেন, কালকিনি যুবলীগের সভাপতি মনির হাওলাদার, মাদারীপুর জেলা আওয়ামী লীগের বন এবং পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, রমজানপুর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান বিএম মিল্টন ইব্রাহিম, সিডি খান ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চানমিয়া শিকদার, রমজানপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নুরুল হক রাড়ি, সাধারণ সম্পাদক দুলাল হোসেন বেপারী সহ আওয়ামী অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
আলোকিত প্রতিদিন/০৫ মে -২০২৩/মওম
- Advertisement -

