তানজিলা আক্তার রুবি :
নেত্রকোনার বারহাট্টায় দশম শ্রেণির স্কুলছাত্রী মুক্তি রানী বর্মণকে (১৬) কুপিয়ে হত্যায় জড়িত মো. কাওসার মিয়াকে আটক করেছে পুলিশ। প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় স্কুলছাত্রী মুক্তি রানীর প্রতি ক্ষিপ্ত হয় কাওসার। মুক্তি যেন অন্য কারো না হতে পারে সেজন্য দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে আটক কাওসার। আজ (৪ মে, বুধবার) বিষষ সোয়া চারটার দিকে পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ। এর আগে বিকাল ৩টার দিকে বারহাট্টা উপজেলার প্রেমনগর ছালিপুরা গ্রামের একটি জঙ্গল থেকে কাওসারকে আটক করে জেলা পুলিশের সম্মিলিত একটি দল। এদিকে মুক্তি হত্যার ঘটনায় কাউসার মিয়ার দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বৃহস্পতিবার সকালের দিকে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বাংলাদেশ জেলা পরিষদ নেত্রকোনা জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ নারী পরিষদ জেলা শাখার সভাপতি সামিয়া নায়েজ, সাধারণ সম্পাদক তাহেজা বেগম, আন্দোলন সম্পাদক সৈয়দ বিউটি আক্তার ,প্রশিক্ষণ সম্পাদক ফাহমিদা সুলতানা, উপদেষ্টা এডভোকেট শহিদুল্লাহ কবির, অঞ্জন সরকার অধ্যাপক নাজমুল কবির ও উদিচীর মুস্তাফিজুর রহমান, নারী প্রগতির কল্পনা ঘোষ প্রমুখ। তারা বলেন, মুক্তির রানী একজন সাহসী প্রতিবাদী মেয়ে ছিল তার ভবিষ্যৎ পরিকল্পনা ছিল একজন সাহসী নারী কন্ঠ হিসেবে গড়ে উঠার। কিন্তু সেই প্রতিবাদী মেয়েটি আজ প্রাণ হারাতে হয়েছে ঘাতক কাওসার এর হাতে । পুলিশ তাকে ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে এতে বাংলাদেশ নারী পরিষদ নেত্রকোনা জেলা শাখার পক্ষ থেকে নেত্রকোনা জেলার পুলিশদের ধন্যবাদ এবং ঐ ঘাতক কাওসারকে ফাঁসি দেওয়ার দাবি জানান।
আলোকিত প্রতিদিন / ০৪-০৫-২০২৩
- Advertisement -

