আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সোনারগাঁয়ে স্কুল ব্যাগ পেয়ে খুশি ক্ষুদে শিক্ষার্থীরা

আরো খবর

মোঃ সুজন মাহমুদ:
নতুন স্কুল ব্যাগ পেয়ে আনন্দে ভাসল নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার ৪২নং কুমারচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুইশতাধিক ক্ষুদে শিক্ষার্থী।
০৩ই মে বুধবার উপজেলার সনমান্দী ইউনিয়নের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নার উদ্যোগে এলজিএসপি-৩ এর আওতায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে। ব্যাগ বিতরণ অনুষ্ঠানে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইসরাফিল মিয়ার সভাপতিত্বে এবং প্রধান শিক্ষক আব্দুল হাই শিকদারের সসঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান  জাহিদ হাসান জিন্নাহ্ । প্রধান অতিথির বক্তব্য  সনমান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশুনার মান বৃদ্ধির লক্ষ্যে এবং পড়াশুনার প্রতি আগ্রহ বাড়াতেই ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরন করা হয়েছে। আশা করি অভিভাবকরাও শিক্ষার মান বাড়াতে তাদের সন্তানদের উৎসাহ প্রদান করবেন।
বর্তমান সরকার দেশের প্রতিটি মানুষের শিক্ষা নিশ্চিত করতে চান। এইজন্য শিক্ষার মান বাড়াতে ঝরেপড়া শিশুদের স্কুল ব্যাগ দিয়ে উৎসাহ প্রদানের মাধ্যমে পাঠদানের ব্যবস্থা করা হচ্ছে। এ সময় তিনি শিক্ষার গুনগত মান বাড়াতে শিক্ষক এবং অভিভাবকদের প্রতি আহবান জানান। পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।
আলোকিত প্রতিদিন/০৩ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -