মামুন হাসান (নিজস্ব প্রতিনিধি):
কুমিল্লা বিভাগের দাবিতে এবার দূতাবাসে স্মারকলিপি দিলো জাপানের প্রবাসী বাংলাদেশিরা। মঙ্গলবার সকালে টোকিওর চিওদাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহারের নেতৃত্বে জাপানে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত শাহাবুদ্দীন আহমেদের হাতে এই স্মারকলিপি জমা দেন কুমিল্লার জাপান প্রবাসীরা।
কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ নামের একটি সংগঠনের নেতৃত্বে প্রায় ২ হাজার কুমিল্লা প্রবাসীদের স্বাক্ষরে লেখা ঐ চিঠিতে পদ্মা সেতু নির্মাণের জন্য প্রধানমন্ত্রীর প্রশংসা করা হয়েছে। তাতে লেখা হয়েছে বঙ্গবন্ধুর খুনি মোস্তাকের জন্ম মেঘনার পাড়ে, তাই মেঘনা নামে বিভাগ হলে নামান্তরে বিশ্বাসঘাতের নামেই বিভাগ হবে।
স্মারকলিপি গ্রহণ করে রাষ্ট্রদূত
ঐতিহ্যবাহী বাংলাদেশের বাঘের মাথাসহ বঙ্গবন্ধু কর্ণার ঘুরে দেখান। পরবর্তীতে এমপি বাহার বঙ্গবন্ধু কর্ণার দেখে পরবর্তীতে বঙ্গবন্ধু কর্ণারে স্মারক খাতায় স্বাক্ষর করেন।
আলোকিত প্রতিদিন/০৩ মে -২০২৩/মওম
- Advertisement -

