আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে ৬ জুয়াড়ী আটক

আরো খবর

সবুজ সরকারঃ
টাঙ্গাইলের গোপালপুরে ৬ জুয়াড়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়। এর আগে উপজেলার মাইজবাড়ী পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, উপজেলার বাখুরিয়া বাড়ী গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে মো. জামাল উদ্দিন (৩৫), আ. সোবহানের ছেলে মো. আলম মিয়া (৩৫), জোত বাগল গ্রামের মৃত শামসুল আলমের ছেলে আয়নাল হক (৩২), মৃত আবুল হোসেনের ছেলে মো. তারা মিয়া (৫৫), মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের মৃত মোনছব আলীর ছেলে মো. মোজাম্মেল হক (৪৫) এবং পলাশিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত আমির হোসেনের ছেলে মো. আরিফ মিয়া (২৬)।.
গোপালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোশারফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় থানার এসআই সাজেদুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটির করার সময় সোমবার সন্ধ্যায় খবর পান মাইজবাড়ী পূর্বপাড়া গ্রামের ইয়াকুব আলীর বাঁশ বাগানে তাস দিয়ে টাকার বিনিময়ে জুয়া  খেলছে। পরে তাৎক্ষনিক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে ১৮৬৭ সালের প্রকাশ্য জুয়া আইনের ৪ ধারায় মামলা করা হয়। তাদের আদালতে পাঠানো  হয়।
আলোকিত প্রতিদিন/০২ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -