আজ , ।   

এবার জাপানে কুমিল্লার নামে বিভাগ করার দাবি

আরো খবর

মামুন হাসান (নিজস্ব প্রতিনিধি) ঃ
কুমিল্লা-৬ আসনের মাননীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহার উদ্দিন বাহার এমপি জাপান সফরে আছেন । ২৯ এপ্রিল শনিবার  বিকালে এমপি বাহারের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন জাপানের কুমিল্লা বিভাগ বাস্তবায়ন পরিষদ।
জাপানের রাজধানী টোকিও’র হিগাশি জুজু কুমিন সেন্টারে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠান। এমপি বাহার উদ্দিন বাহার বলেন, আমার একটি স্লোগান আছে ‘কুমিল্লা এগোলে,আগাবে বাংলাদেশ’। তিনি আরও বলেন, এটা আসলে স্লোগান না আমার হৃদয়ের কথা। লক্ষ লক্ষ প্রবাসীর পাঠানো রেমিটেন্সে মাথা উঁচু করে এগিয়ে যাচ্ছে কুমিল্লা। এমপি বাহার উদ্দিন বলেন, গত দশ বছর যাবত কুমিল্লার রেমিটেন্স বাংলাদেশে প্রথম স্থানে। ২০২১ সালে করোনার মধ্যে বাংলাদেশে ২২ লক্ষ রেমিটেন্স আসে যার মধ্যে কুমিল্লা একাই ১ দশমিক ৭৪ শতাংশ রেমিটেন্স নিয়ে আসে।
এমপি বাহার আরো বলেন, এই বছর সারা বিশ্বের যখন এত খারাপ অবস্থা সে সময়ও ৬২ লক্ষ মানুষের খাদ্য উৎপাদন করার পর ৩ লক্ষ মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন আমরা করেছি। ১ লক্ষ ৩ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন দেশের জন্য দরকার সেখানে আমরা ২ লক্ষ ৬৫ হাজার মেট্রিক টন মাছ উৎপাদন করেছি। তাই আমি বলি ‘কুমিল্লা এগোলে, আগাবে বাংলাদেশ’।
এমপি বাহার উদ্দিন বলেন, আমি ১৯৮৮ সাল থেকে বিভাগের আন্দোলন করে আসছি। আজকে সারা পৃথিবীর কুমিল্লা অধিবাসীরা আমার সাথ এক সুরে সুর  মিলিয়ে বলছে কুমিল্লা নামেই কুমিল্লা বিভাগ চাই।
তিনি আরো বলেন, এটি কোন অযৌক্তিক ও ব্যক্তিগত দাবী নয় এটি দক্ষিণ পূর্ব জনপদের জনতার দাবি। কুমিল্লা দেশের সবচেয়ে বৃহৎ রেমিট্যান্স আহরণকারী অঞ্চল উল্লেখ করে তিনি আরও দাবী করেন, কুমিল্লা  এগিয়ে গেলে দেশ এগিয়ে যায়।
অনুষ্ঠানে প্রবাসীদের দেশের জন্য বিনিয়োগ বাড়াতে আহ্বান জানান কুমিল্লা সদরের এই সংসদ সদস্য।
আলোকিত প্রতিদিন/০১ মে -২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -