আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

 সারাদেশে মহান মে দিবস পালিত

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

মহান মে দিবস বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন। ১৮৮৬ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের হে মার্কেটের শ্রমিকরা ৮ ঘণ্টা কাজের দাবিতে জীবন উৎসর্গ করেছিলেন। ওইদিন তাদের আত্মদানের মধ্যদিয়ে শ্রমিক শ্রেণীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছিল। শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য শ্রমিকদের আত্মত্যাগের এই দিনকে তখন থেকেই সারা বিশ্বে ‘মে দিবস’ হিসেবে পালন করা হচ্ছে। এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় ‘শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’

সারাদেশে মহান মে দিবস পালিত:

জি এম রাশেদুল ইসলাম ,কুড়িগ্রাম: 

নানা কর্মসূচিতে সারাদেশের ন্যায় কুড়িগ্রামেও মহান মে দিবস পালন করা হয়েছে।এ উপলক্ষে সোমবার সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি এবং শোভাযাত্রা বের করে শহর প্রদক্ষিণ শেষে কলেজ মোড়স্থ স্বাধীনতার বিজয়স্তম্ভে এসে মিলিত হয়। এর আগে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে দিবসটি উপলক্ষে আলোচনাসভার আয়োজন করা হয়।র‍্যালি এবং শোভাযাত্রা শেষে শ্রমিক সংগঠনের নেতৃত্বে এসে স্বাধীনতার বিজয়স্তম্ভে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ সাঈদুল আরীফ,পুলিশ সুপার আল আসাদ মো:মাহফুজুল ইসলাম,অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন,পৌর মেয়র কাজিউল ইসলাম,জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট আব্রাহাম লিংকনসহ শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ প্রমুখ। মে দিবসের  সমাবেশ থেকে শ্রমিক নেতা-কর্মীরা তাদরে সদস্যের ওপর নানা নির্যাতন বন্ধ ও তাদের অধিকার আদায়ের জোর দাবি জানান।

প্রতিনিধি,টাঙ্গাইল:

মহান মে দিবস উপলক্ষে টাঙ্গাইলে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  ০১ মে সোমবার বেলা ১১ টায় টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির  আয়োজনে এলেঙ্গা কার্যালয়ে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন, প্রধান অতিথি জেলা জাতীয় পার্টির আহবায়ক এবং এসএ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিঃ মো. লিয়াকত আলী।
জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. আজিজুর রহমান তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির সদস্য মো. ফেরদৌস মিয়া, রফিকুল ইসলাম, কালিহাতী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক মোহাম্মদ রমজান আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাসুদুল আলম স্বপন সিদ্দিকী, সদর উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি বিমল চন্দ্র সরকার, কালিহাতী পৌর জাতীয় পার্টির সভাপতি মোঃ আশরাফুল আলম ও  সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হোসেন খোকা, এলেঙ্গা পৌর জাতীয় পার্টির সভাপতি শরিফ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম, দূর্গাপুর ইউপি জাতীয় পার্টির সভাপতি ইয়াকুব আলী মেম্বার প্রমুখ।
দিবসটি উপলক্ষে বাংলাদেশসহ বিশ্বের সকল শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রধান অতিথি  ইঞ্জিঃ মো. লিয়াকত আলী ভার্চ্যুয়ালি বক্তব্যে বলেন, মহান মে দিবস আজ। বিশ্বের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের দিন।
তিনি আরও বলেন, এ উপলক্ষে আমাদের এবং  জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদ শ্রমিক সংগঠন মে দিবসের শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন।  বিবৃতিতে শ্রমিকদের ন্যায্য পাওনা নিশ্চিত করা এবং অধিকার প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিহাতী উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রহিম বাদশা মোল্লা।
পিসি দাস,দিনাজপুর: 
“শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”এবারের এই প্রতিপাদকে সামনে রেখে  মহান ১মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস উপলক্ষে জেলা প্রশাসন চত্বরে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলতাফুজ্জামান মিতা, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আমজাদ আলী আহমেদ, জেলা জাতীয় শ্রমিক লীগের সহ-সভাপতি এবং বাংলাদেশ মোটর শ্রমিক পরিবহন লীগের সভাপতি আব্দুস সালাম ও জেলা জাতীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আকরাম হোসেন মুন্না। এ সময় আরো উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা অধ্যাপক প্রভাষ চন্দ্র রায়, জাতীয় শ্রমিক লীগের মোবার আলী (জলিল) সাধারণ সম্পাদক, নশিপুর ভিত্তিক পার্ট বীজ খামার, মোঃ বাদশা সভাপতি বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র নশিপুর, জাতীয় শ্রমিক লীগ, সাধারণ সম্পাদক মোঃ আনারুল ইসলাম বীজ প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র, নশিপুর, জাতীয় শ্রমিক লীগ, জুয়েল রানা ওকে, সহ-সাধারণ সম্পাদক, জাতীয় শ্রমিক লীগ, মো: নুর আলম সভাপতি, নশিপুর ভিত্তিক পাট বীজ খামার, জাতীয় শ্রমিক লীগ, সহ-সভাপতি পাপ্পু রায় সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং শ্রমিক বৃন্দ।
মুজিবুর রহমান প্রধান:
জেলা প্রশাসন নরসিংদী এবং নরসিংদী শ্রমকল্যান কেন্দ্রের উদ্যোগে মহান মে দিবস উপলক্ষে নরসিংদী শিশু একাডেমী মিলনায়তনে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদীর  জেলা প্রশাসক  আবু নঈম মোহাম্মদ মারুফ খান , বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু,, নরসিংদী জেলার অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি)   শামসুল আরেফিন, নরসিংদী প্রেসক্লাবের সভাপতি  হাবিবুর রহমান হাবিব, নরসিংদী চেম্বার অব কমার্সের  ভাইস  প্রেসিডেন্ট আনিসুর রহমান ভূঁইয়া, করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান আপেল,  ট্রাক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ সাধারন সম্পাদক জাকির মৃধা, জেলা ট্রাক শ্রমিক মালিক-শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান মুন্শী, যুগ্ন সাধারন সম্পাদক, শিবপুর উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি আবেদ হোসেন ফকির সোহেল প্রমুখ  ।
সভায় সভাপতিত্ব করেন নরসিংদী শ্রমকল্যান কেন্দ্রের জনসংখ্যা এবং পরিবার কল্যান কর্মকর্তা জনাব আছমা বেগম।
মাইনুল হাসান মজনু:
মালিক শ্রমিক ঐক্য গড়ি , স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি‘ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বগুড়ায় পালিত হলো মহান মে দিবস।
দিবসের শুরুতে সকাল থেকে বিভিন্ন শ্রমিক সংগঠন  খন্ড-খন্ড র‌্যালি বের করে। শ্রমিক সংগঠনগুলো র‌্যালি নিয়ে জেলা প্রশাসকের কার্যলয়ে সমবেত হয়। এরপর  শ্রমিক  সংগঠনগুলোর সমন¦য়ে  জেলা প্রশাসন ও  বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের আয়োজনে  এক বিশাল র‌্যালি শহর প্রদক্ষিণ করে।  এই র‌্যালিতে অংশ নেয় জাতীয় শ্রমিক লীগ, দর্জ্জি শ্রমিক ইউনিয়ন, মোটর  শ্রমিক ইউনিয়ন,  দোকান শ্রমিক ইউনিয়ন , সেলুন শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন।
সংগঠনগুলো  নিজ-নিজ কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে। পরে জেলা পরিষদ মিলনায়তনে  জেলা প্রশাসন  এবং বগুড়া আঞ্চলিক শ্রম কল্যাণ কেন্দ্রের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জেলা প্রশাসক মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে  প্রধান অতিথি ছিলেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু। অতিরিক্ত পুলিশ স্নিগ্ধা আকতার, জেলা আওয়ামী লীগর সভাপতি মজিবর রহমান মজনু, জাতীয় শ্রমিক লীগ বগুড়া জেলা শাখার  সভাপতি আব্দুস সালাম,  আন্ত:জেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মান্নান মন্ডল, আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান মো. হাসান আলী আলাল প্রমুখ।
পেয়ার আলী :
শ্রমিক- মালিক ঐক্য গড়ি স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি` মহান মে দিবসের এ প্রতিপাদ্যের আলোকে শ্রমিক-মালিক সুসম্পর্কের মাধ্যমে প্রকৃত উন্নয়ন নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার |
১ মে সোমবার  আজ মহান মে দিবস এবং সরকারি ছুটি ।মাঠে -ঘাটে কলকারখানায় খেটে খাওয়া শ্রমজিবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি   পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়ে ছিলেন শ্রমিকরা।এদিন শ্রমিকরা আটঘন্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছেলেন।
সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশ কে ঘিরে শিকাগো শহরের হে মার্কেটে রুপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।একলাখ পঁচাশি হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও অসংখ্য বিক্ষুব্দ শ্রমিক লাল ঝন্ডা হাতে সমাবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে ১০ শ্রমিক প্রাণ হারান।
অন্যদিকে হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে।গড়ে উঠে শ্রমিক জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্য আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আটঘন্টা কাজের দাবি মেনে নিতে বাধ্যহয় যুক্তরাষ্ট্র সরকার।
পরে ১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দিয়ে ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশে ‘মে দিবস’ হিসাবে পালন  শুরু করে। রাণীশংকৈল ডিগ্রী কলেজ মাঠে ঠাকুরগাঁও জেলা রাণীশংকৈল উপজেলার শাখা ট্রাক টেংলরিও কভার ভ্যান শ্রমিক ইউনিয়ন রেজিঃ ১৯৯২, রাণীশংকৈল উপজেলা মটর পরিবহন রাজ ৮৮, ঠাকুরগাঁও জেলা টাক্টর শ্রমিক ইউনিয়ন রেজিঃ ২৯৭৮, উপজেলা বিদ্যুৎতিক নির্মাণ শ্রমিক ইউনিয়ন, উপজেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন, কর্মচারী শ্রমিক ইউনিয়ন,ইমারত শ্রমিক ইউনিয়ন এবং রাণীশংকৈল উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে  বক্তারা বলেন- শ্রমিকদের কথায় কথায় ছাটাই বন্ধ করতে হবে, ন্যায্য মজুরি দিতে হবে|উপজেলার শ্রমিক সংগঠনগুলো ২ ভাগে বিভক্ত হয়েও দিনটি পালন করেছে রানীশংকৈলে |
প্রতিনিধি নাগরপুর:
যথাযোগ্য মর্যাদা এবং নানা আয়োজনের মধ্য দিয়ে টাঙ্গাইলের নাগরপুরে মহান শ্রমিক দিবস পালিত হয়েছে। ১মে সোমবার সকাল থেকে এ উপলক্ষে উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠন র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। মহান শ্রমিক দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ, নাগরপুর উপজেলা অটো রিক্সা, অটো টেম্পু সিএনজি শ্রমিক ইউনিয়ন,নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতি,নাগরপুর ভাড়ায় চালিত মটর বাইক কল্যাণ সমিতি,নাগরপুর নির্মাণ ও প্রকৌশলী শ্রমিক ইউনিয়,নাগরপুর কুলি মজদুর ইউনিয়ন, নাগরপুর বৈদ্যুতিক শ্রমিক ইউনিয়ন  র‌্যালি বের করে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পৃথক পৃথক স্থানে আলোচনা সভায় মিলিত হয়।
তারই ধারাবাহিকতায় নাগরপুর উপজেলা রিক্সা এবং ইজিবাইক শ্রমিক সমিতির সভাপতি এসএম আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো.শাহ আলম হোসেনের  সঞ্চালনায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে নাগরপুর সরকারী কলেজ মাঠে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।এ সময় উপস্থিত ছিলেন অত্র সংগঠনের কার্যকরী সভাপতি মো.আব্দুস সালাম,যুগ্ন সাধারন সম্পাদক মো.কামরুল ইসলাম কহিনুর,রোড সম্পাদক মো.মজনু মিয়া, মো.জাহিদ হোসেন,নুরুলজ্জামান,সাংগঠনিক সম্পাদক মো.ফরমান কাজী,ধর্ম সম্পাদক মো.আব্দুল রউফ,সদস্য মো.নাছির হোসেন শ্রমিক নেতা মো.বাবুল মিয়া,মো.রতন মিয়া ও মো.জুয়েল মিয়া প্রমূখ।এসময় শ্রমিক নেতৃবৃন্দ খেটে খাওয়া মানুষের পক্ষে বিভিন্ন যোক্তিক দাবি আদায়ের গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন

রানা ইস্কান্দার রহমান:

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি” এই শ্লোগানে অদ্য ০১ মে ২০২৩ খ্রিঃ মহান মে দিবস- ২০২৩ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি এবং আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ অলিউর রহমান মহোদয় এবং উপস্থিত ছিলেন বাস-মালিক সমিতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকতা, জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ,জেলার বিভিন্ন শ্রেণি-পেশার কর্মজীবী এবং বিভিন্ন শ্রমিক ইউনিয়ন সংগঠনের সর্বস্তরের নেতৃবৃন্দ। দিবসটি উপলক্ষে (১ মে, ২০২৩) সকাল ১০ ঘটিকায় একটি বর্ণাঢ্য র‌্যালি  স্বাধীনতা চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি’র চত্বরে গিয়ে শেষ হয়। পরবর্তীতে র‌্যালি  শেষে জেলা শিল্পকলা একাডেমি কক্ষে মহান মে দিবস ও আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন জনাব মোঃ কামাল হোসেন মহোদয়, পুলিশ সুপার, গাইবান্ধা মহোদয়।

মো: সাইফুর রহমান শ্রীমঙ্গল:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পালিত হল মহান মে দিবস এবং আন্তর্জাতিক শ্রমিক দিবস-২০২৩। শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন বাগানের চা শ্রমিকদের নিয়ে এক বিশাল সমাবেশ অনুষ্টিত হয়।
১লা মে সোমবার সকালে পহেলা মে উপলক্ষ্যে শহরের ভানুগাছ রোডস্থ জেলা পরিষদ অডিটরিয়ামে এ অনুষ্টান অনুষ্টিত হয়। শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোমিনুল হোসেন সোহেল সঞ্চালনায় পহেলা মে সমাবেশ অনুষ্টানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ’ অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়,উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জগৎজ্যোতি ধর শুভ্র, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন,সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন,ছালিক আহমেদ,প্রচার সম্পাদক দেবাশু সেন,শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের তথ্য গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন,উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক ড.সঞ্জিত সেন রায়,আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক কালিঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা,রাজঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্রী বিজয় বুনার্জী। এছাড়াও আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ,চা শ্রমিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেনী পেশার মানুষ সমাবেশে উপস্থিত ছিলেন।

আলোকিত প্রতিদিন/০১ মে -২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -