আজ সোমবার, ২৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৬ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বেগমগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাত দলের হানা, স্বর্নালঙ্কার ও নগদ টাকা লুট

আরো খবর

নোয়াখালী প্রতিনিধি : গত বৃহস্পতিবার দিবাগত-রাত ২ টায় নোয়াখালীর বেগমগঞ্জের দক্ষিণ -পূর্ব এখলাশপুরের প্রবাসী জাফর আহমেদ খোকনের বাড়িতে কলাপসিবল গেইটের তালা ভেঙে এক দূর্দষ্য ডাকাতি সংঘটিত হয় বলে জানা যায়। এসময় ডাকাতরা বাড়ির সকলকে জিম্মি করে ঘরে থাকা মূল্যবান স্বর্নালঙ্কার ও নগদ টাকা লুট করে।

No description available.

বাড়িতে থাকা প্রবাসী জাফর আহমেদের পিতা হাজী তোফায়েল এ প্রতিবেদককে বলেন, রাত আনুমানিক ২ টায় বাড়ির মেইন গেইট ভাঙার বিকট শব্দে তিনি ঘুম থেকে জেগে ওঠে দেখেন বাড়িতে মোট ৬ জন ডাকাত তার পুত্রবধু ও নাতিকে জিম্মি করে।এসময় বৃদ্ধ তোফায়েল আহমেদকে তার ঘরের সকল মূল্যবান জিনিসপাতি দিয়ে দিতে বলে। নচেৎ তার নাতিকে হত্যা করা হবে বলে হুমকি দেয়।

No description available.

এসময় ঘরে থাকা আলমারির চাবি দিয়ে দিলে ডাকাতরা  তার পুত্রবধূর ৮ ভরি স্বর্ন ও নগদ ৬৫ হাজার টাকা নিয়ে নেয়।প্রত্যেক ডাকাত এসময় মুখোশ পরা ছিলো বলে কাউকে তিনি শনাক্ত করতে পারেন নি। যাওয়ার সময় ডাকাত দলের এক সদস্য বলে উঠলেন “এ বাড়িতে ডাকাতি করে পোষায় নাই।চল পাশের বাড়ি যাই”।উল্লেখ্য পাশে থাকা অন্য বাড়িটিও হাজী তোফায়েল আহমেদের ছোট ছেলের।তিনিও প্রবাসী।ডাকাতির বিষয়ে থানায় অভিযোগ দিতে অস্বীকৃতি জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, আমি আর নতুন করে ঝামেলায় জড়াতে চাই না।পরে খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছায়।

No description available.

বিষয়টির সত্যতা নিশ্চিত করে ওসি মীর জাহেদুল হক রনি বলেন,বাদী এ বিষয়ে মামলা করতে রাজি না হওয়ায় আমরা আমাদের ওয়েতে তদন্ত করে যাচ্ছি।

.

.

খ.র

- Advertisement -
- Advertisement -