আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারী আটক 

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জে ৫ লক্ষ ৪০ হাজার টাকার হেরোইনসহ দুই মাদক কারবারীকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। সোমবার রাতে সিংগাইর উপজেলার গোবিন্দল তালপট্টি এলাকার ভাই ভাই মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, সিংগাইর উপজেলার গোবিন্দল ভোরবাজার এলাকার মৃত হযরত আলীর ছেলে মোঃ জামাল (৪৩) এবং গোবিন্দল এলাকার মৃত মোজাম্মেল হকের ছেলে মোঃ ফরিদ (৪০)। মঙ্গলবার (২৫ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ আবুল কালাম জানান, গোপন সংবাদ পেয়ে ডিবির এসআই মাহফুজ রানা সঙ্গিয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ৫৪ গ্রাম হেরোইনসহ মাদক কারবারীদের আটক করে। তাদের বিরুদ্ধে আদালতে একাধিক মামলা বিচারাধীন রয়েছে। এরা জামিনে বের হয়েই পুনরায় মাদকের ব্যবসায় শুরু করে। আটককৃতদের বিরুদ্ধে সিংগাইর থানায় মাদক দ্রব্য আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ২৬ এপ্রিল, ২০২৩/ দ ম দ
- Advertisement -
- Advertisement -