আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

রহমতের বৃষ্টি প্রার্থনায় মানিকগঞ্জে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত

আরো খবর

মো: মহিদ:
রহমতের বৃষ্টি প্রার্থনায় মানিকগঞ্জে সালাতুল ইস্তিসকা অনুষ্ঠিত হয়েছে। দোয়া পরিচালনা করেন হযরত মাওলানা মুহিবুল্লাহ। সোমবার সকালে শহীদ মিরাজ তপন স্টেডিয়ামে মানিকগঞ্জ জেলা ইমাম এবং মুয়াজ্জিন কল্যান পরিষদের উদ্যোগে সালাতুল ইস্তিসকা দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা ইমাম এবং মুয়াজ্জিন কল্যান পরিষদের সভাপতি মাওলানা মো: রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক হযরত মাওলানা আব্দুল কাদের, কোষাধ্যক্ষ মাহবুবর রহমান, জেলা ওলামা মাশায়েখ পরিষদের মহাসচিব বশির রেজা সহ বিভিন্ন মসজিদের ইমাম এবং মুয়াজ্জিনগণ। নামাজ শেষে অনাবৃষ্টি থেকে মুক্তির জন্য বিশেষ মোনাজাত করা হয়।
আলোকিত প্রতিদিন/ ১৮এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -