আজ সোমবার, ১৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৩০ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বগুড়ায় জুস কারখানায় যৌথ অভিযান,অর্থদণ্ড

আরো খবর

মাজেদুর রহমান,বগুড়াঃ
১৭ এপ্রিল সোমবার বিকাল ৪.৩০টায় বগুড়া সদর উপজেলার কৈগাড়ি এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের একটি যৌথ অভিযান পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ইফতেখারুল  আলম রিজভী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ বগুড়া এর জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা জনাব মো: রাসেল কর্তৃক এই যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযানে জেলার সদর উপজেলার কৈগাড়ি এলাকায় মোঃ সাইফুল ইসলামের জারিন এগ্রো ফুডকে অবৈধ প্রক্রিয়ায় শিশুখাদ্য জুস প্রস্তুতের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ অনুযায়ী ২০,০০০/- ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বগুড়া জরিমানা  আরোপ এবং আদায় করা হয়।
জেলা নিরাপদ খাদ্য অফিস এবং RAB  ১২ এর একটি চৌকশ দল সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ১৭এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -