সৈয়দ মোকাররম হোসেন:
মাদারীপুর জেলার ডাসার উপজেলায় মোঃ হাবিব তালুকদার নামে একব্যক্তির উপর অপরাজনীতি এবং সামাজিক হেয় প্রতিপন্ন করেছে বলে অভিযোগ।
এবস্থায় ভুক্তভোগী হাবিব তালুকদার গত রাতে ডাসার উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। তিনি সাংবাদিকদের জানান, এই মর্মে ঘোষনা করিতে যে, আমি ও আমার পরিবারের কোন সদস্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংগঠনের সাথে কোন রুপ সংশ্লিষ্টতা ইতি পূর্বে ছিল না এবং বর্তমানেও নাই।
কিন্তু কিছু দিন যাবত আমার ও আমার পরিবারকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করিবার উদ্দেশ্যে এবং রাজনৈতিক সুবিধা হাসিলের উদ্দেশ্যে কতিপয় লোক আমাকে ও আমার পরিবারকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর সাথে সম্পৃক্ত আছে বলিয়া অপ-প্রচার চালাইয়া আসিতেছে। যদি কেহ আমার ও আমার পরিবারের কাহারও নাম বিএনপি ও তাহার অঙ্গ সংগঠনের সাথে সম্পৃক্ত করে থাকে তাহা আমি ও আমার পরিবারের কেহ অবগত নাই এবং অবগত ছিলাম না।
যদি কোন সংগঠনে আমার ও আমার পরিবারের কাহারও নাম থেকে থাকে তাহা বিএনপি উদ্দেশ্য প্রণোদিত হইয়া করিয়া থাকিবে এবং এ ব্যাপারে আমি ও আমার পরিবারের কারোই মতামত নিয়া করে নাই।
অদ্য সময় হইতে আমাদের পরিবার বিএনপি ও তাহার অঙ্গ সংগঠেনের সংশ্লিষ্টতা মুক্ত বলিয়া আমি আমার পরিবারে পক্ষ হইতে ঘোষনা করিলাম ।
এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ আশরাফুল আলম লাহিদ, ডাসার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ মোকাররম হোসেন সহ রতন দে,নাফিস ফুয়াদ,সাদ্দাম হোসেন এবং সাকিব হাওলাদার প্রমুখ।
আলোকিত প্রতিদিন/ ১৭এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -

