আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা

আরো খবর

আলোকিত ডেস্ক:

ময়মনসিংহ, সিলেট এবং চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।  ১৭ এপ্রিল সোমবার ফেসবুকে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশ। তিনি লেখেন, আপনাদের হয়ত মনে আছে ১৪ এপ্রিলের পূর্বাভাস দিয়েছিলাম যে ‘আগামী ১৭ ও ১৮ এপ্রিল বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোনো কোনো জেলায় দুর্বল কালবৈশাখী ঝড়সহ খুবই হালকা পরিমাণ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।’

সকাল ৯টায় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, সকাল ১০টার পর থেকে দুপুর ৩টার মধ্যে ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু জেলায় হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা সর্বোচ্চ।

তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা উল্লেখ করে তিনি লেখেন, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল ও ঢাকা বিভাগের বেশিরভাগ জেলার তাপপ্রবাহ অবস্থা অপরিবর্তিত থাকার প্রবল সম্ভাবনা রয়েছে। ঢাকার তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস থাকার  সম্ভাবনা রয়েছে।

ঢাকা, চট্টগ্রাম এবং বরিশাল বিভাগের জেলাগুলোতে গরমের প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে। কারণ কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে, বঙ্গোপসাগর থেকে গরম এবং জ্বলীয়বাষ্পযুক্ত বাতাস বরিশাল, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর ওপর দিয়ে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের জেলাগুলোর দিকে অগ্রসর হচ্ছে। ফলে আজ মানুষের শরীর থেকে ঘাম কম শুকবে না গতকাল অপেক্ষা, লেখেন তিনি।

আলোকিত প্রতিদিন/ ১৭এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -