আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সুইপার কলোনিতে অগ্নিকাণ্ড : আরও একজনের মৃত্যু

আরো খবর

আলোকিত ডেস্ক:

রাজধানীর ওয়ারীর সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ কান্তা রানী(৬০) নামে এক বৃদ্ধা মারা গেছেন।

১৬ এপ্রিল রবিবার ভোর রাতের দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন  এবং প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে(আইসিইউ) মারা যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এবং  প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন। তিনি বলেন, গত ২৭ তারিখে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে কান্তা রানী আমাদের এখানে ভর্তি হয়েছিলেন। পরে আইসিইউতে আজ ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার শরীরের ১৫ শতাংশ ফ্লেম বার্ন হয়েছিল। এই ঘটনায় রাজু এবং শান্তি রানী নামে আরও দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

গত ২৭ তারিখে মধ্যরাতে ওয়ারী থানার কাপ্তান বাজার সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই ঘটনায় সাত জন অগ্নিদগ্ধ হয়ে চিকিৎসা নিতে আসেন। তাদের মধ্য থেকে ৩ জন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

আলোকিত প্রতিদিন/ ১৬এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -