মাজেদুর রহমান ও দুলাল,বগুড়া
বগুড়া শাজাহানপুরে ১০ কেজি গাঁজাসহ ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ১৬ ই এপ্রিল (রবিবার) ভোর ৩টায় বগুড়া শাজাহানপুর থানার সামনে জব্বার হোটেলের সামনে একটি গাড়ি দাঁড়ায়। এ সময় স্থানীয়দের সন্দেহ হলে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ ফোন করে।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঠাকুরগাঁও শান্তি পরিবহন ঢাকা মেট্রো ব ১৫-১৩৯৫গাড়িতে পরিবহনকৃত ৩ প্যাকেটে মোড়ানো ১০ কেজি গাঁজা উদ্ধার ও ২ জনকে আটক করে।আটককৃতরা হলো কুমিল্লা নোয়াপাড়া নূরুল ইসলাম এর ছেলে ফয়সাল (৩৫)। ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গা মৃত্যু ইসমাইল আলীর ছেলে মোস্তফা (৩০)। H-12 সিট এ টিকিট নং ২৯৭৫১৩ ব্যাবহার করতেন তারা।এ বিষয়ে শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী জানান,
আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ সালের ৩৬ (১) টেবিল ১৯-খ/৪১ ধারায় মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -

