আলোকিত ডেস্ক:
রাজধানীর ঢাকা নিউ সুপার মার্কেটের দক্ষিণ ভবনের তৃতীয় তলায় আগুন লাগে ১৫ এপ্রিল শনিবার ভোরে। ফায়ার সার্ভিস কাজ শুরু করার পর ৯টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণের আনার ঘোষণা দেয় ফায়ার সার্ভিস। তবে বেলা সাড়ে ১১টা পর্যন্তও আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের ধানমন্ডি জোনের এসি আব্দুল আল মাসুম জানিয়েছেন, নিউ সুপার মার্কেটে সিটি করপোরেশন থেকে নিবন্ধিত দোকানের সংখ্যা ১১০০।
মার্কেটের তিন তলা থেকে আগুনের সূত্রপাত। এখন পর্যন্ত ব্যবসায়ীরা নিচতলা এবং দুই তলা থেকে জীবনের ঝুঁকি নিয়ে মালামাল সরিয়ে নিচ্ছেন। তবে মার্কেটের অন্যান্য ব্লকে বা নিউ মার্কেটে আগুন ছড়িয়ে পড়ার শঙ্কা নেই বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
আলোকিত প্রতিদিন/ ১৫এপ্রিল-২০২৩/মওম

