আজ মঙ্গলবার, ২৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

ধামরাইয়ে তিন ফসলি জমির মাটি কাটার প্রতিবাদে কৃষকের মানববন্ধন

আরো খবর

মাসুদ রানা:

ঢাকার ধামরাইয়ে তিনফসলি জমিতে মাটি কাটায় বাঁধা দেয়ায় এলাকার প্রভাবশালী মাটিখেকুরা জমির মালিকদের ভেকুমেশিন দিয়ে মাটির নীচে পুঁতে ফেলার হুমকি দেয়ার অভিযোগ পাওয়া গেছে। এঘটনার প্রতিবাদের ও তিন ফসলি কৃষিজমি রক্ষার দাবিতে ভুকতভোগি কৃষকরা শুক্রবার বিকাল ৪টার দিকে এক মানববন্ধন কর্মসূচী পালন করেছেন। ভুক্তভোগি  কৃষকরা মাটিকাটা বন্ধ,কৃষিজমি রক্ষা এবং এলাকার চিহ্নিত ওই প্রবাবশারী মাটিখেকুদের গ্রেফতার দাবি করেছেন এ মানবন্ধন কর্মসূচী চলাকালে। এ মানববন্ধন কর্মসূচী পালনের ঘটনাটি ঘটেছে উপজেলার বালিয়া ইউনিয়নের পশ্চিম সূত্রাপুর এলাকায়।
মানববন্ধন কর্মসূচী পালনকালে ভুক্তভোগি কৃষকরা বলেন,বাস্তা গ্রামের মোঃ কহিনুর ইসলাম,শহীদুল ইসলাম,বাবু মিয়াস ও নয়াচর গ্রামের মোঃ নাজমুল হোসেন নামে সংঘবদ্ধ মাটিখেকু কৃষকের বাঁধা বিপত্তি উপেক্ষা করে পেশী শক্তির বলে জোরপূর্বক মোঃ আবুবকর সিদ্দিক এবং লাভলু মিয়াসহ ৪ সৌদি প্রবাসী,মোঃ জয়নাল আবেদীন ও মোঃ মোস্তফাসহ অর্ধশতাধিক কৃষকের তিনফসলি জমির মাটি কেটে নিয়েছে। ১৫-২০ফুট গভীর করে এ মাটি কাটার ফলে এসব জমিতে আর চাষাবাদ হওয়ার কোন সম্ভাবনা নেই। এসব তিন ফসলি কৃষি জমির মাটি কাটায় বাঁধা দেয়ায় ভুক্তভোগি কৃষকদের ভেকু মেশিন দিয়ে মাটির নীচে পুতে ফেলার হুমকি প্রদান করেছে ওই প্রভাবশালী মাটি খেকুরা। এ অভিযোগ ভুক্তভোগি কৃষক ও এরাকাবাসীর।
কৃষক মোস্তফা,মোঃ জয়নাল আবেদীন ও রায়হান বলেন,আমরা আমাদের জমির মাটি কাটায় বাঁধা দেয়ায় ওই মাটিখেকুরা আমাদের ভেকু মেশিন দিয়ে মাটির নীটে পুঁতে ফেলার হুমকি দিয়েছে। মাটিবাহী ট্রাক যাতায়াতের ফলে আমাদের গ্রামীণ রাস্তাগাটসহ আঞ্চলিক মহাসড়কও ধ্বসে যাচ্ছে। অথচ এসব দেখার যেন কেই নেই। আমরা আমাদের তিন ফসলি কৃষি জমি রক্ষা এবং মাটিখেকুদের অবিলম্বে গ্রেফতারের দাবি করছি।
এব্যাপারে মাটিখেকু মোঃ নাজমুল বলেন,আমি মাটি কাটছিনা। এসব জমিতে মাটি কাটছে কহিনুর ইসলাম।
এবিষয়ে মাটি ব্যবসায়ী কহিনুর বলেন,আমি মাটি ব্যবসায় নুতন এসেছি। আমার সঙ্গে পুরাতন মাটি ব্যবসায়ী নাজমুল হোসেন, শহীদুল ইসলাম ও বাবু মিয়া রয়েছে। ওরা যেভাবে আমাকে দেখাচ্ছে আমি সে ভাবে মাটি কাটছি। কয়েকটি জমির পাশে কোন বেদি না রেখে মাটি কাটা আসলেই আমার ভুল হয়েছে। বালিয়া ইউপি চেয়ারম্যান মোঃ মজিবর রহমান বলেন,এভাবে কৃষকের ক্ষতি করে মাটি কাটা কোনভাবেই বরদাশত করা হবেনা। এব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -