মো: মহিদ:
মানিকগঞ্জের দৌলতপুরে ৪ লক্ষ ৫০ হাজার টাকা বাজারমূল্যের ১৫০০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারীকে আটক করেছে দৌলতপুর থানা পুলিশ। শুক্রবার ভোরে উপজেলার বাচামারা ইউনিয়নের চরকল্যানপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মাদক কারবারীর নাম জিয়া উদ্দিন ওরফে ছোটন (৪৩)। সে কক্সবাজার জেলার চকরিয়া থানার দরবেশ কাটা মসজিদ পাড়া এলাকার মৃত নুরুল আব্বাসের ছেলে। এ ব্যাপারে দৌলতপুর থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে চরকল্যানপুর এলাকার আবুল কালাম সেকের ছেলে আক্কাস সেক (৩৭) এর বাড়ি থেকে মাদক কারবারী ছোটনকে আটক করা হয়। এসময় আক্কাস সেক পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরা দুজন দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে অবৈধ মাদকদ্রব্যের ব্যবসা করে আসছিল। এ ঘটনায় আটক এবং পলাতক আসামীর বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
আলোকিত প্রতিদিন/ ১৪ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -

