আজ বৃহস্পতিবার, ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ

দু:স্থদের মাঝে মানিকগঞ্জ প্রেসক্লাবের ঈদ সামগ্রী বিতরণ

আরো খবর

মো: মহিদ:
বসুন্ধরা গ্রুপের সার্বিক সহায়তায় তিন শতাধিক অসহায় দু:স্থ মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে মানিকগঞ্জ প্রেসক্লাব। ১২ এপ্রিল বুধবার সকাল ১০ টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাব চত্তরে এই ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সহ-সভাপতি গাজী ওয়াজেদ আলম লাবু, সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মতিউর রহমান, সাবেক দপ্তর সম্পাদক এ এস এম সাইফুল্লাহ, সাংবাদিক আমিনুর রহমান অঞ্জন, আব্দুল আলীমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ঈদ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, সেমাই।
আলোকিত প্রতিদিন/ ১২ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -