প্রতিনিধি,শাজাহানপুর(বগুড়া):
বগুড়ার শাজাহানপুরে ৮কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করছে থানা পুলিশ। সে উপজেলার মাঝিড়া ইউনিয়নের ডোমনপুকুর টিকাদার পাড়া গ্রামের ইউনুছ আলীর পুত্র ওমর ফারুক ওরফে তোতা মিয়া(৩৭)।
জানাগেছে, দীর্ঘদিন যাবৎ তোতা মিয়া মাদক ব্যবসার সাথে জড়িত এছাড়া তার নামে দুইটি মাদক মামলা বিচারাধীন রয়েছে। মামলা চলমান রেখেও অনেক দিন ধরে তোতা মিয়া গাঁজার চালান নিয়ে আসতো লালমনির হাট থেকে তারই সুত্র ধরে গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত্রি ৯টার সময় সাজাপুর ঢাকা-বগুড়া মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালিয়ে ৮কেজি ওজনের গাঁজা ও যাতায়াত এর ব্যবহারিত পিকআপ উদ্ধার করছে থানা পুলিশ।
এবিষয়ে শাজাহানপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল কাদের জীলানী জানান, গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে তল্লাসি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছিল। ৯এপ্রিল তাকে মাদক মামলায় জেল হাজুতে প্রেরণ করা হয়েছে। এছাড়া এরকম মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম

