আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সখীপুরে যুব সমাজের উদ্যোগে ইফতার এবং দোয়া মাহফিল

আরো খবর

আলমগীর হোসেন: 
৮ই এপ্রিল, ১৬ই রমজান শনিবার টাংগাইলের সখীপুরে যুব সমাজের উদ্যোগে এক বিশাল ইফতার পার্টি এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার পার্টি ও দোয়া মাহফিলে সখীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজারো ধর্মপ্রাণ মুসলমানের উপস্থিতিতে অনুষ্ঠানস্থল ছিলো উৎসব মুখর ও প্রানবন্ত।
সখীপুর পৌরসভার বিজ্ঞানাগার সংলগ্ন পাবর মাঠে  এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত আয়োজনের মূল আয়োজক যুব সমাজের আইকন হিসেবে পরিচিত, যুব সমাজের অহংকার জনাব শিম্মী  সাহেব ও তার যুব সমাজ।
ইফতারের আগে উপস্থিত জনতার উদ্দেশ্যে সংক্ষিপ্ত শুভেচ্ছা বক্তব্যে অংশ গ্রহণ করেন সখীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জনাব জুলফিকার হায়দার কামাল লেবু, সাবেক উপজেলা চেয়ারম্যান এবং বর্তমান আওয়ামীলীগের সখীপুর উপজেলা শাখার সভাপতি জনাব শওকত সিকদার এবং বাসাইল -সখীপুর (টাংগাইল ০৮) আসনের সাবেক মাননীয় এমপি ও সখীপুর উপজেলা আওয়ামীলীগের বর্তমান সাধারণ সম্পাদক জনাব অনুপম শাহজাহান জয়।
উল্লেখ্য যে, অনুপম শাহজাহান জয় সাহেব হচ্ছেন বাসাইল -সখীপুর আসনের সাবেক চার বারের মাননীয় এমপি বীর মুক্তিযোদ্ধা  কৃষিবিদ অধ্যাপক আলহাজ্ব মরহুম শওকত মোমেন শাহজাহান সাহেবের একমাত্র পুত্র ও সুযোগ্য উত্তরসুরী
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরো যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে সাবেক জেলা পরিষদ সদস্য জনাব গোলাম কিবরিয়া বাদল সহ আওয়ামীলীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের সন্মানিত নেতৃবৃন্দ।
ইফতার পূর্বে স্থানীয় ওলামায়ে কেরাম মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া প্রার্থনা করেন
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -