আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

ফেনীতে ২ জন ডাকাত গ্রেফতার

আরো খবর

সাইফুল ইসলাম:
জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) এর এসআই-মোঃ জসিম উদ্দিন এর নেতৃত্বে এএসআই-ইমাম উদ্দিন রাজু এবং সঙ্গীয় ফোর্সের সহায়তায় গোপন সংবাদের ভিত্তিতে আজ ফেনী সদর থানা হাঙ্গার সাকিনস্থ শাপলা চত্বর পানির টাংকির নিচে ডাকাতির প্রস্তুতকালে ১। মমিন (৩৫), পিতা-আব্দুল জলিল, ২। বাবুল @দাদা ভাই (৫২), পিতা-মৃত মফিজুর রহমান, উভয় সাং-বিরিঞ্চি ফেনী পৌরসভা, থানা-ফেনী সদর, ফেনী-দ্বয়কে আটক করে এবং তাদের সহযোগী ৪/৫ জন পুলিশের উপস্থিত টেরপেয়ে পালিয়ে যায়। আটককৃতদের নিকট হতে ১। ০১ (এক)টি দেশীয় রামদা যার দৈর্ঘ্য ৩০ ইঞ্চি, ২। ০১ (এক)টি দেশীয় রামদা যার দৈর্ঘ্য ৩২ ইঞ্চি, ৩। একটি ০৫ সুতা লোহার রর্ড, ৪। দুইটি সুইচ গিয়ার চাকু, ৫। দুইটা লাল রঙের গামছা উদ্ধার করা হয়। এই সংক্রান্তে ফেনী সদর মডেল থানায় মামলা রুজু করা হয়।
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -