সবুজ সরকার:
টাঙ্গাইল জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে ৯ এপ্রিল রবিবার সকালে ইজিবাইক চালক জুলহাস মিয়ার হত্যাকারীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।
টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, টাঙ্গাইল জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল লতিফ মিয়া, সাধারণ সম্পাদক লুৎফুল কবির, সহ-সভাপতি জয়নাল আবেদীন উল্লাস, নিহত জুলহাস মিয়ার স্ত্রী শিল্পী বেগম, মেয়ে জুলিয়া আক্তার, বোন রেজিয়া বেগম প্রমুখ।

গত ১৪ মার্চ দিবাগত রাতে টাঙ্গাইল জেলা আটোরিকশা-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের সদস্য অটোরিকশা চালক জুলহাস মিয়াকে বাসাইল থানার কুমারজানী এলাকায় যাত্রীবেশে দুর্বৃত্তরা হত্যা করে অটোরিকশা ছিনতাই করে নিয়ে যায়।
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -