আজ মঙ্গলবার, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২১ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

জামালপুরে ট্রাক-পিকআপ সংঘর্ষে নিহত-৩

আরো খবর

 
প্রতিনিধি,মেলান্দহ( জামালপুর):  
জামালপুর জেলার মেলান্দহে ট্রাক-পিকআপ মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে।
৯ এপ্রিল রবিবার ভোরে জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের মেলান্দহ উপজেলার বেতমারী   ঈদগাহ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালপুর সদর উপজেলার বিয়ারা পলাশতলা গ্রামের আবুল করিমের ছেলে শাহ্ আলম (৩৫) এবং চঞ্চল বর্মন(৩২) এবং পিকআপ চালক কাজল।
নিহতদের মরদেহ মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। পুলিশ ট্রাক এবং মাইক্রোবাস জব্দ করেছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, এখনো কোনো মামলা দায়ের হয়নি। লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৯ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -