আজ শুক্রবার, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১ মে ২০২৬ খ্রিস্টাব্দ

বনবিভাগের সাঁড়াশি  অভিযানে পাহাড়ি মাটিও  বালিভর্তি ৩ টি ডাম্পারসহ একজন আটক

আরো খবর

আবু সায়েম:
কক্সবাজার উত্তর বনবিভাগের আওতাধীন বিশেষ টহল দলের অভিযানে অবৈধভাবে পাহাড়ি মাটি এবং বালি  পাচারকালে ৩ টি ডাম্পার সহ ১ টি স্কাবেটর এবং একজন আসামি কে আটক করা হয়েছে।
৫ এপ্রিল  বুধবার কক্সবাজার উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা ও স্পেশাল টিমের ওসি মোঃ মনিরুজ্জামান সুমনের নেতৃত্বে ফাঁসিয়াখালী রেঞ্জ কর্মকর্তা মোঃ মেহেরাজ উদ্দিন এবং ফুলছড়ি রেঞ্জ কর্মকর্তা মোঃ হুমায়ুন আহমেদের সহযোগিতায় অভিযান চালিয়ে  ফুলছড়ি রেঞ্জের ফকিরাবাজার এলাকা থেকে পাহাড়ি বালি ভর্তি ১ টি ডাম্পার, ফুলছড়ি রেঞ্জের মেধাকচ্ছপিয়া বিটের উত্তর মেধাকচ্ছপিয়া এলাকায় পাহাড়ি মাটি কেটে পাচারকালে পাচারের সাথে জড়িত একজন আসামিসহ ১ টি স্কাবেটর এবং ১ টি ডাম্পার আটক করা হয়েছে। অভিযানে স্পেশাল টিম,ফুলছড়ি ও ফাঁসিয়াখালী স্টাফগণ অংশ গ্রহণ করেন।
স্পেশাল টিমের ওসি ও শহর রেঞ্জ কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান সুমন বলেন, পাহাড়ি মাটি ও বালি পাচারের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। নিয়মিত অভিযানের অংশ হিসেবে ৩ টি ডাম্পার ও একটি স্কাবেটর আটক পূর্বক ফাঁসিয়াখালী রেঞ্জ হেফাজতে নিয়ে আসা হয়েছে । এদিকে সাঁড়াশি  অভিযানে পাহাড়ি বালি ভর্তি ডাম্পার,  বিবিধ,জ্বালানি ভর্তি ডাম্পার ও ফার্নিচার ভর্তি মিনি পিকআপ সহ মোট ৩ টি গাড়ি আটক করা হয়। সংশ্লিষ্ট আসামি ও জড়িতদের বিরুদ্ধে বন আইনে পৃথক পৃথক মামলা দায়ের করা হবে ।
কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার বলেন,  বনজসম্পদ রক্ষার্থে বনবিভাগ সজাগ ও সতর্ক রয়েছেন।বনবিভাগের চোখকে ফাঁকি দিয়ে অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে বনবিভাগের নিয়মিত টহল জোরদার করা হয়েছে । অবৈধভাবে পাহাড়ি মাটি,বালি  এবং কাঠ পাচার রোধে বনবিভাগের নিয়মিত অভিযান চলমান রয়েছে। সরকারি সম্পদ রক্ষার্থে বনবিভাগকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।
আলোকিত প্রতিদিন/ ০৬ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -