আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে হেরোইন ও ইয়াবাসহ গ্রেপ্তার-৪

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জে পৃথক অভিযানে হেরোইন এবং ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ৪ এপ্রিল মঙ্গলবার মানিকগঞ্জ সদর এবং সিংগাইর উপজেলায় এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশের পরিদর্শক আবুল কালাম ৫ এপ্রিল বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন, মানিকগঞ্জ সদর উপজেলার মিতরা গ্রামের মো. সোলাইমান আলী, গোলড়া চরখন্ড গ্রামের মো. আলমগীর হোসেন, সিংগাইর উপজেলার ধল্লা লক্ষীপুর গ্রামের আল ইসলাম ও মাসুদ রানা। পুলিশ পরিদর্শক আবুল কালাম বলেন, মঙ্গলবার বিকাল থেকে রাত পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালায় ডিবি। অভিযানে ২০০ পিস ইয়াবা এবং ২০ গ্রাম হেরোইনসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। যার মূল্য প্রায় ২ লাখ ৬০ হাজার টাকা। তিনি বলেন, এ ঘটনায় মানিকগঞ্জ সদর এবং সিংগাইর থানায় মাদক আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৫ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -