নাসির উদ্দিন নাহিদ তালুকদার, মাদারীপুর
মাওয়া থেকে পদ্মা সেতু হয়ে ভাঙ্গা পর্যন্ত পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার দুপুর একটা 20 মিনিটে এর উদ্বোধন করেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন পরে ছয় বগির একটি বিশেষ ট্রেন পদ্মা সেতু হয়ে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা শুরু করে ,পরীক্ষামূলক ট্রেনের প্রথম যাত্রী হয়েছেন রেলমন্ত্রী, তার সঙ্গে ছিলেন জাতীয় সংসদের চিপ হুইপ নূরে আলম লিটন চৌধুরী, পানি সম্পদ মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল সোবহান গোলাপ এমপি, সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি এমপি, ইকবাল হোসেন অপু এমপি, নাহিম রাজ্জাক এমপি,স্থানীয় সংসদ সদস্য মুজিবুর রহমান নিষ্কান চৌধুরী এমপি, এর আগে দুপুর ১২ টার দিকে একটি গ্যাংকার ট্রেন ভাঙ্গা থেকে মাওয়ার উদ্দেশ্যে যাত্রা করে ট্রেনটি আবার সেতু পার হয়ে মাওয়া থেকে ভাঙ্গা জংশনে ফিরবে, পরীক্ষামূলক ট্রেন চলাচল উপলক্ষে ভাঙ্গা স্টেশন কে সাজানো হয় রঙ্গিন সাজে, উচ্ছ্বাস প্রকাশ করেন স্থানীয়রাসহ প্রকল্প সংশ্লিষ্টরা, এদিকে ট্রেন যাত্রা দেখতে ব্যাপক উৎসুক জনতা দেখা গেছে ,প্রথমবারের মতো ট্রেন পেয়ে মাদারীপুর শরীয়তপুর ও মুন্সিগঞ্জবাসীর মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়।
আলোকিত প্রতিদিন/এপি

