মো: মহিদ :
মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও মুন্নু গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ এর চেয়ারম্যান আফরোজা খান রিতার জন্মদিন উপলক্ষে কেক কেটে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, স্বেচ্ছাসেবকদল ও বিএনপির নেতাকর্মীরা। রিতা বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা সাবেক মন্ত্রী বিশিষ্ট শিল্পপতি মরহুম হারুনার রশিদ খান মুন্নুর জৈষ্ঠ্য কন্যা। জেলা বিএনপির সভাপতি আফরোজা খান রিতা বলেন, আল্লাহর দরবারে লাখ কোটি কোটি শুকরিয়া আদায় করছি সকলের দোয়া ও ভালোবাসায় সুস্থতার সহিত জীবন যাপন করছি। আগামীদিনগুলোতেও যেন আল্লাহ ভালো রাখেন সকলের কাছে এই কামনা করেন।
আলোকিত প্রতিদিন / ০৪-০৪-২০২৩

