আজ মঙ্গলবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য মহাসড়কে বিশেষ পথসভা

আরো খবর

রানা ইস্কান্দার রহমান :

গাইবান্ধা জেলায় সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামাল হোসেন মহোদয়ের নেতৃত্বে গাড়ির রেজিষ্ট্রেশন, ফিটনেস ও রুটপারমিট বিহীন যানবাহনের বিরুদ্ধে মাসব্যাপী বিশেষ অভিযান পরিচালিত হচ্ছে। তারই ধারাবাহিকতায় আজ ০৪/০৪/২০২৩ খ্রিঃ তারিখে পুলিশ সুপার মহোদয় আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখী যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে বাড়ি ফেরার জন্য মহাসড়ক ও আঞ্চলিক মহাসড়কে ঈদপূর্ব পরিদর্শন ও পরিকল্পনা প্রণয়নমূলক বিশেষ পথসভায় অংশগ্রহণ করেন।

উক্ত পথসভায় পুলিশ সুপার মহোদয় কেন্দ্রিয় বাস টার্মিনাল, গাইবান্ধা পরিদর্শন করেন এবং যাত্রী, চালক ও হেলপারদের সচেতনতায় লিফলেট বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন জনাব আবু লাইচ মোঃ ইলিয়াস জিকু, অতিরিক্ত পুলিশ সুপার(বি-সার্কেল), টিআই(প্রশাসন), গাইবান্ধা সহ অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ।

 

আলোকিত প্রতিদিন / ০৪-০৪-২০২৩

- Advertisement -
- Advertisement -