আজ বুধবার, ১১ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৫ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

পাইকগাছা ইউ পি চেয়ারম্যানের অশ্লীলকান্ডে সমালোচনার ঝড়

আরো খবর

পলাশ খান ও মুশফিকুর রহমান:
খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাসের অশ্লীল নগ্ন ভিডিও ফাঁস হওয়ায় সর্বস্তরে সমালোচনার ঝড় বইছে। গত এক সপ্তাহ ধরে এই বিষয়টি সকলের মুখে মুখে। এমন কর্মকান্ডে ফুসে উঠেছে গোটা উপজেলাবাসী। সম্প্রতি এই  চেয়ারম্যানের ৩ মিনিট ২০ সেকেন্ডের একটি নগ্ন ভিডিও ফেসবুকসহ বিভিন্ন ওয়েবসাইটে ভাইরাল হয়। ভিডিওতে কাজল কান্তি বিশ্বাসকে একজন কিশোরীর সাথে নগ্নাবস্থায় ভিডিওকলে অশ্লীল কর্মকান্ড করতে দেখা যায়। ফলে ভিডিওটি গণযোগাযোগ মাধ্যম ফেসবুক সহ নেট দুনিয়ায় মুহূর্তের মধ্যে ভিডিওটি ভাইরাল হয়।
তবে এ বিষয়ে দুশ্চিন্তায় পড়েছেন অভিভাবকগন। অনলাইন উম্মুক্ত হওয়ায় কিশোর ও তরুনেরা এ ভিডিও হুড়মুড়িয়ে দেখছেন। এ বিষয়ে লতা ইউনিয়ন পরিষদের সদস্য স্বপন কুমার মন্ডল জানান, এমন একটি ঘটনা আমাদের কখনোই বোধগম্য ছিল না। বিষয়টি আমাদের সন্তানদের নিয়ে দুশ্চিন্তার কারন হয়ে দাড়িয়েছে। স্থানীয়  একজন ব্যাক্তি বলেন, ” আমার ছেলে স্মার্টফোন ব্যাবহার করে, এসকল ভিডিও ফেসবুকে ছড়ালে উঠতি বয়সী তরুণদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
অভিযুক্ত কাজল কান্তি বিশ্বাস এবার সহ দুই বার চেয়ারম্যান পদে নির্বাচিত হন। তিনি পাইকগাছা উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক পদে নিযুক্ত ছিলেন।
স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন নেতাকর্মী এঘটনায় তীব্র নিন্দা প্রকাশ করেছেন। লতা ইউনিয়ন পরিষদের সাধারণ সম্পাদক মঙ্গল চন্দ্র মন্ডল জানান, এ বিষয়টি বর্তমানে খুব পীড়াদায়ক হয়ে দাড়িয়েছে।
এ ঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান কাজল কান্তি  বিশ্বাসের মুঠোফোনে কল করলে তার নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম।
আলোকিত প্রতিদিন/ ০৩ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -