আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

সিংগাইরে চুরি হয়ে যাওয়া অটোরিকশা উদ্ধারসহ দুই জন গ্রেপ্তার

আরো খবর

মো: মহিদ
মানিকগঞ্জের সিংগাইরে চুরি হয়ে যাওয়া ব্যাটারিচালিত একটি অটোরিকশা উদ্ধারসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সিংগাইর উপজেলার চর সিংগাইর গ্রামের জাহিদ এবং একই গ্রামের সাব্বির।  ৩ এপ্রিল সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, তাদের উপজেলার দক্ষিণ ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানির গেটের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। ওসি সৈয়দ মিজানুর ইসলাম বলেন, ‘রবিবার বেলা সাড়ে ১১টার দিকে সিংগাইর উপজেলার ধল্ল্যা গ্রামের আব্দুল মজিদ তার বাড়ির সামনের খালি জায়গায় অটোরিকশা রাখলে সেটি চুরি হয়ে যায়। পরে মজিদের ভাগ্নে জানায় তার অটোরিকশা কয়েকজন ফোর্ডনগর এলাকার দিকে নিয়ে যাচ্ছে। মজিদ খোঁজাখুজি করতে থাকেন। একপর্যায়ে সোয়া ১২টার দিকে উপজেলার দক্ষিণ ধল্ল্যা গ্রামের আসিয়াল কোম্পানির গেটের সামনে অটোরিকশাটি দেখতে পায়। মজিদ মোটরসাইকেল নিয়ে অটোরিকশার সামনে ব্যারিকেড দিলে চোর চক্রের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয়রা ওই দুই চোরকে ধরে পুলিশে খবর দেয়। পুলিশ এসে তাদের থানায় নিয়ে যায়। ওসি বলেন, অটোরিকশাটি জব্দ করে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়েছে।
আলোকিত প্রতিদিন/ ০৩ এপ্রিল-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -