আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

টাঙ্গাইলে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ ও ইউপি সদস্যসহ ২ জন আটক

আরো খবর

লুৎফর রহমান উজ্জ্বল:

বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ এবং ইউপি সদস্য সহ দুই বিক্রেতাকে আটক করেছে র‌্যাব-১৪।

১ এপ্রিল শনিবার দুপুরে র‌্যাব-১৪ এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে।আটকৃতরা হচ্ছেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ৪ নং দিওর ইউপি সদস্য এবং বিজুল (কঞ্চিবাড়ি) গ্রামের মৃত নজিবুদ্দিনের ছেলে আকরামুল হক (৪৭) এবং একই উপজেলার দিওর গ্রামের মো. ওয়াজেদ আলীর ছেলে মোক্তার হোসেন (২৮)।র‌্যাব-১৪ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরের নেতৃত্বে র‌্যাবের একটি চৌকষ দল শনিবার ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পূর্বপাড় গোলচত্ত্বরে অভিযান চালায়। অভিযানের আভাস পেয়ে দুই ব্যক্তি দৌঁড়ে পালাতে চেষ্টা করে। র‌্যাব সদস্যরা পিছু ধাওয়া করে পাঁচ হাজার ৩৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এ দুই ব্যক্তিকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে নগদ এক হাজার ৭০০ টাকা এবং মোবাইল জব্দ করা হয়।

র‌্যাব-১৪ আরও জানায়, আটককৃতরা ঢাকা থেকে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে দিনাজপুর সহ বিভিন্ন জেলায় সরবরাহ করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আলোকিত প্রতিদিন/ ০১ এপ্রিল-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -