আজ বুধবার, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ২৯ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মানিকগঞ্জে শ্যালিকার অশ্লীল ভিডিও তৈরির দায়ে দুলাভাই গ্রেপ্তার

আরো খবর

মো: মহিদ
মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিজ শ্যালিকার অশ্লীল কুরুচি পূর্ণ ছবি ও ভিডিও তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অপরাধে দুলাভাই পলাশ রংদারকে (২৪) গ্রেপ্তার করেছে র‍্যাব। বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-৪ মানিকগঞ্জ অঞ্চলের কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন। গতকাল রাতে মানিকগঞ্জের দৌলতপুরে অভিযান চালিয়ে র‍্যাব তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার পলাশ রংদার জেলার দৌলতপুর উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে। র‍্যাব কমান্ডার আরিফ হোসেন জানান, আট বছর পূর্বে ঢাকার ধামরাই উপজেলায় বিয়ে করেন মানিকগঞ্জের পলাশ রংদার। বিয়ের পর থেকেই পলাশ তার ১৭ বছর বয়সি শ্যালিকাকে অনৈতিক প্রস্তাব দিত। শ্যালিকা তার দুলাভাইয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি মোবাইল অ্যাপসের মাধ্যমে পলাশ ভিকটিমের অশ্লীল ছবি ও ভিডিও বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। তিনি আরো জানান, বিষয়টি জানতে পেরে পলাশের শ্বশুর গতকাল বুধবার মানিকগঞ্জ র‍্যাব অফিসে একটি লিখিত অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট থানার মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়। তার বিরুদ্ধে দৌলতপুর থানায় পর্ণগ্রাফি আইনে মামলা হয়েছে।
আলোকিত প্রতিদিন/এপি
- Advertisement -
- Advertisement -