আজ বৃহস্পতিবার, ১৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে বীর শহীদদের প্রতি বনবিভাগের শ্রদ্ধা

আরো খবর

আবু সায়েম:
২৬ শে মার্চ গৌরবদীপ্তময় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। জাতির জনকের  নেতৃত্বে স্বাধীনতা অর্জনের লক্ষ্যে দীর্ঘ নয় (০৯) মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল বীর শহীদদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন  কক্সবাজার উত্তর বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন সরকার এবং কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বনকর্মকর্তা মোঃ সারওয়ার আলম। কক্সবাজার উত্তর এবং দক্ষিণ বনবিভাগের পক্ষ থেকে   শহীদ বেদীতে স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার দক্ষিণ বনবিভাগের সহকারী বনসংরক্ষক শ্যামল কুমার ঘোষ, কক্সবাজার উত্তর বনবিভাগের শহর রেঞ্জ কর্মকর্তা এবং স্পেশাল টিমের ওসি মোঃ মনিরুজ্জামান সুমন সহ বনবিভাগের স্টাফগণ।
আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২০২৩/মওম
- Advertisement -
- Advertisement -