আজ শনিবার, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ ।   ২৮ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

মসজিদে পোজ দিয়ে ছবি তুলে ট্রলের স্বীকার এ অভিনেত্রী

আরো খবর

বিনোদন ডেস্ক:    

সিরিয়াল ও বিগ বসের মধ্য দিয়ে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন অভিনেত্রী হিনা খান। বর্তমানে মুম্বাই ইন্ডাস্ট্রির অন্যতম নামও তিনি। সম্প্রতি প্রথমবারের মতো ওমরাহ করতে গিয়েছিলেন অভিনেত্রী। সঙ্গে  তার পরিবারও গিয়েছে। কিন্তু সেখানে গিয়েই বাধে যত বিপত্তি।

জানা যায়, সৌদি আরবে গিয়ে একের পর এক ছবি পোস্ট করছিলেন তিনি। তার জেরেই মারাত্মক ট্রোলের মুখে পড়তে হয় তাকে।

সে সময় মুসলিমদের পবিত্র ধর্মীয় স্থান মদিনায় অবস্থান করছেন হিনা খান। তবে রমজান শুরুর আগেই মক্কায় পৌঁছান এ অভিনেত্রী। ওমরাহ করেও ভীষণ খুশি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় পোশাক নিয়ে কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তিনি যে ছবি পোস্ট করেছেন, তাতে দেখা যাচ্ছে- মাটিতে বসে একের পর এক পোজ দিয়ে ছবি তুলছেন তিনি। ফলে অসন্তোষ প্রকাশ করেছেন নেটিজেনদের একটা বড় অংশ।

একজন লিখেছেন, “এই জন্য উমরাহ গিয়েছেন, লজ্জা হওয়া উচিৎ”। অন্য এক  জনের বক্তব্য, “এটা কি বিজনেস ট্রিপ? যে পুণ্যের জন্য গিয়েছে তা আদতে মিলবে তো?” এখানেই শেষ নয়। আরেকজন লিখেছেন, “মালদ্বীপ, লন্ডন, সুইটজারল্যান্স আর এখন এই মক্কা-মদিনা, বৈষ্ণবদেবী এখন ফটোশুটের আখড়া হয়ে গিয়েছে।”

আর এর পরেই ইনস্টাগ্রামের কমেন্ট বক্স বন্ধ করে দিয়েছেন এ অভিনেত্রী।

আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -