আজ সোমবার, ২১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ ।   ৪ মে ২০২৬ খ্রিস্টাব্দ

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

আরো খবর

নিজস্ব প্রতিবেদক:

মহান স্বাধীনতা দিবসে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি আব্দুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন। ২৬ মার্চ রবিবার ভোর ৫টা ৫৭ মিনিটে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রায় একই সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। তিন বাহিনীর সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বেদির সামনে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে সই শেষে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করার পর জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

আলোকিত প্রতিদিন/ ২৬ মার্চ-২০২৩/মওম

- Advertisement -
- Advertisement -